যেভাবে একাউন্ট তৈরী করবেন
বিডিলিস্টিং একটি ক্লাসিফাইড লিস্টিং ওয়েবসাইট যেখানে রিসেলার, পাইকারী, আমদানীকারক ও উৎপাদনকারী সকলেই পন্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য লিস্টিং তৈরী করতে পারবেন। মাত্র কয়েকটি স্টেপ অনুসরন করুনঃ
প্রথম কাজঃ একাউন্ট তৈরী
ধাপ-১ঃ প্রথম ছবিতে গোল মার্ক দেয়া আইকন অথবা Add Listing- এ ক্লিক করুন তাহলে লগইন ফরম সামনে আসবে (দ্বিতীয় ছবির মতো), নিচে লাল চিহ্নিত লেখা Register স্থানে ক্লিক করুন।


ধাপ-2 Register-এ ক্লিক করার পর পাশের চিত্রের মতো রেজিষ্ট্রেশন ফরম আসবে যেখানে নাম, মোবাইল, ই-মেইল আইডি দিয়ে ফরমটি পুরন করে পাসওয়ার্ড দিয়ে নিচের Register বাটনে ক্লিক করলেই আপনার একাউন্ট হয়ে যাবে। এরপর পরের ছবিটির মতো ড্যাশবোর্ড তৈরী হবে।


ধাপ-৩ Account অপশনে একটি লিস্টিং করেছেন, কয়টি পাবলিশ হয়েছে, কয়টি পেন্ডিং রয়েছে, এবং কয়টি এক্সপায়ার হয়েছে তা দেখা যাবে। এবার উপরে তিনটি দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন- ঠিক পাশের ছবির ন্যায় আপনার একাউন্ট ডিজাইন ও পেমেন্ট ডিটেইলস দেখতে পাবেন।


ধাপ-৪ Account Setting অপশনে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক সেট করতে পারবেন যাতে ক্রেতাগন বিডিলিস্টিং ছাড়াও সেলারদের বিভিন্ন পেজ ভিজিট করতে পারেন।
(পাশের চিত্রে) পেমেন্ট হিস্ট্রি
দেখতে পারেন সেলারগন যখন যা পেমেন্ট করেছেন সব তথ্য এখানে থাকবে


Leave a Comment